শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রাজাপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:- / ২৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ঝালকাঠির রাজাপুরে নার্গিস বেগম (৪৫) নামে তিন সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (৯ আগষ্ট) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই নিহতের স্বামী ঘাতক আ: আজিজকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আ: আজিজ ঢাকায় একটি কোম্পানীতে নৌশ প্রহরী পদে চাকরী করেন। তিনি ছুটিতে বাড়ি আসলে মঙ্গলবার রাতে স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে নিহতের স্বামী আ: আজিজ লোহার রড দিয়ে স্ত্রী নার্গিস বেগমের মাথায় আঘাত করলে নার্গিস বেগম গুরুতর রক্তাক্ত যখম হয়। এ সময় স্থানীয়রা নার্গিস বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে, রাজাপুর থানা ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর