বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

রিপোর্টারের নাম : / ১৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ মে, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাট: বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় লালমনিরহাটে একটি আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বি ডি আর হাটের পূর্ব পাশে নির্মিত এ জবাইখানার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, পৌর প্রশাসক রাজিব আহসান, জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক, এবং জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলম সহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রায় ৮ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।

জবাইখানায় রয়েছে পশু জবাইয়ের মেশিন ঘর, মাংস সংরক্ষণের কোল্ড স্টোরেজ, চামড়া সংরক্ষণ ঘর, অফিস কক্ষ, ১০ কিলোওয়াট সোলার প্যানেল, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, ২ হাজার লিটারের গরম ও ঠান্ডা পানির বয়লার, বায়োগ্যাস চেম্বার এবং বোন ক্রাশিং চেম্বারসহ আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর