সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো মাদ্রাসায়-আহত ১৪ শিক্ষার্থী!

রিপোর্টারের নাম : / ১৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ট্রাক ঢুকে পড়লো মাদরাসায়। এতে ঘুমন্ত ১৪ শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে  লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে শহরের হাড়িভাঙ্গা তা’লিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি একটি ট্রাক লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর সামনে হাড়ীভাঙ্গা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় ট্রাকটি পাশের হাফিজিয়া কওমী মাদ্রাসার প্রাচীর ভেঙে রুমে ধাক্কা দেয়। মাদরাসায় ঘুমন্ত থাকা ১৪জন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে।  সেখানে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  মাদরাসায় পাঠানো হলেও ৬ জনকে ভর্তি করেন চিকিৎসরা। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। এতে এ দুর্ঘটনা ঘটে। চালক ঘুমিয়ে যাওয়ার কারনে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার ফলে মাদ্রাসার একটি রুমের দেয়ালের একটি অংশ ভেঙ্গে যায়। ওই রুমে ঘুমিয়ে থাকা ১৪ শিক্ষার্থী  আহত হয়। আহত সকল শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর