রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত

রিপোর্টারের নাম : / ৪৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আশরাফুল হক লালমনিরহাটঃ
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের সংঘর্ষে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় একটি লোকাল ট্রেন এবং লালমনি এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেন একই লাইনে সংঘর্ষে জড়ায়। ফলে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বগি উল্টে যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত রাখে। তবে, এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এমনকি এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনায় স্থানীয়দের মধ্যে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও দায় নির্ধারণের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর