মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

লালমনিরহাটে বন্যায় তিস্তায় ভেসে এলো দুই ভারতীয় নাগরিকের লাশ

রিপোর্টারের নাম : / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটে তিস্তা নদীর পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মরদেহ দুটি ভারতীয় নাগরিকের।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি ঘাট এলাকায় একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯ টার দিকে একই এলাকার হরিনচওড়া গ্রামে তিস্তা নদী থেকে অন্য একটি মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে পানি কমে যায় তিস্তা নদীতে। পরে কম পানিতে মাছ ধরতে যায় হরিনচওড়া গ্রামের স্থানীয়রা। এ সময় একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

শুক্রবার সকালে স্থানীয়রা কালমাটি ঘাট এলাকায় তিস্তা নদীর চরে কাজে গিয়ে আরেকটি মরদেহ দেখে পুলিশ খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অজ্ঞাত দুই মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে তারা ভারতীয় নাগরিক। বন্যার পানিতে ভেসে এসেছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পর্যায়ে আলোচনা হয়েছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ ভারতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর