সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন পূজা

অনলাইন ডেস্ক: / ৯৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

সম্প্রতি শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ে ও সন্তান হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে না আসতেই আলোচনায় চলে এসেছেন পূজা চেরি। গুঞ্জন চলছে, ইতোমধ্যেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর। আর তার নেপথ্যে রয়েছেন পূজা চেরি।

আজ মঙ্গলবার দুপুর থেকেই শোনা যাচ্ছে, গত ২২ সেপ্টেম্বর শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি। শুধু তাই নয়, শাকিবকে বিয়ে করার জন্য সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন পূজা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হৈচৈ।

এদিকে শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জনের ব্যাপারে মুখ খুললেন পূজা। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না, কারা এসব ছড়াচ্ছে। কেন ছড়াচ্ছে। যারা এসব বলছেন তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছেন তারা? এগুলো নিয়ে আমি খুব বিরক্ত।

পূজা আরও বলেন, ‘এসব নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। এমন কিছু হয়ে থাকলে সময় হলে বলব। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।

এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীও শাকিব খান ইস্যুকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সব প্রকাশ্যে আনেন। এখন দেখার বিষয় পূজার সঙ্গে শাকিব খানের গুঞ্জনের সত্যিটা কবে প্রকাশ্যে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর