সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

প্রেমের টানে প্রেমিকা দেশে

অনলাইন ডেস্ক: / ১৫৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

সম্প্রতি প্রেমের টানে প্রেমিক-প্রেমিকাদের বাংলাদেশে চলে আসার খবর অহরহ শোনা যাচ্ছে। এবার এমনই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হলো নাটক। যার নাম ‘প্রেমের টানে প্রেমিকা দেশে’। অনামিকা মণ্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। রম-কম ঘরানার নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, আজান, আফি প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, নিলয় এবং হিমির প্রেমের সম্পর্ক কোনো কারণে ভেঙে যায়। কিন্তু নিলয় তা মেনে নিতে পারে না। প্রেমিকা হিমিকে শাস্তি দেওয়ার জন্য ফন্দি আঁটে।

সে অনুযায়ী, স্প্যানিশ এক মেয়েকে নিয়ে ঢোকে হিমিদের বাড়িতে। সেখানে গিয়ে হিমির বাবা মাকে বলে এই মেয়েটির নাম ওটিলা। সে আপনার ছেলের হবু বউ, সুদূর স্পেন থেকে আপনার ছেলের প্রেমের টানে ছুটে এসেছে। অথচ ছেলে বেচারা এর কিছুই জানে না। শুরু হয় নানা জটিলতা।

এদিকে, স্পেনের মেয়ের সাথে ছেলের বিয়ের আয়োজন করেন বাবা মা। মেয়ে তো বিয়ে করতে নারাজ। নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প।

নাটকটির রচয়িতা অনামিকা মণ্ডল বলেন, ‘ সামাজিক যোগাযোগের ইতিবাচক-নেতিবাচক যে দিক রয়েছে তারই একটি অংশ এই নাটকের গল্পে উঠে এসেছে।’ বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হয়
গত বৃহস্পতিবার রাত ১০টায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর