বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

শার্শায় পরকীয়ায় জড়িয়ে এক ব্যক্তি আত্মহত্যা

রিপোর্টারের নাম : / ২৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মনির হোসেন,, বেনাপোল প্রতিনিধি:-যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোল্লাপাড়ায় পরকীয়ার জেরে করিম (৩২) নামে এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি সাতমাইল মোল্লাপাড়া গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, করিম স্থানীয় শারমিন নামে এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি ধরা পড়লে এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বিচার হয়। এর জের ধরে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে করিম গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ৩ টার দিকে করিমের মৃত্যু হয়।
মৃত করিমের স্ত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর