মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম।

রিপোর্টারের নাম : / ১০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কাশিপুরে পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম (৩৪) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর বটতলা এলাকায় ভিকটিমের বাড়ির সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। আহত তরিকুল ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার জলিল ও তার ছেলেদের সাথে তরিকুলের পরিবারের বিরোধ চলছিল। শনিবার সকালে তরিকুলকে তার বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে ওত পেতে থাকা বিবাদী সুরুজ আলী, মইন ও তাদের পিতা জলিল লোহার রড নিয়ে আক্রমণ করে। হামলাকারীরা তরিকুলের মাথায় রড দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী তরিকুলের পিতা রফিকুল ইসলাম জানায়, এ ঘটনার বিচার চেয়ে তারা শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর