বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত মাদরাসা শিক্ষকের মৃত্যু

রিপোর্টারের নাম : / ২১২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত মাদরাসা শিক্ষকের মৃত্যু মাওলানা আব্দুল আলিম যশোরী (ফাইল ছবি)

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা আব্দুল আলিম যশোরী (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল আলিম যশোরী শার্শা ইউনিয়নের লাউতাড়া গ্রামের ইনসাফ আলীর ছেলে।

এর আগে তিনি গত ১৮ সেপ্টেম্বর বিকালে তার শার্শার বাড়ি থেকে নাভারন যাওয়ার পথে শ্যামলাগাছি অটো রাইছমিলের সামনে দুর্ঘটনার কবলে পড়েন।

এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আব্দুল আলিম যশোরী শার্শার লাউতারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি ত্রিমোহনী শ্যামলাগাছি মসজিদেরও ইমাম ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা বিভাগের দায়িত্বে পালন করে আসছেন দীর্ঘদিন। তার মৃত্যুতে শার্শাসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর