শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর বাসভবনের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণ

রিপোর্টারের নাম : / ২৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ মে, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান (ঘোড়া) প্রতীক পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাসার সামনে গভীর রাতে দুইটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা।

রোববার (৫মে ২৪)দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের সময় শার্শার শ্যামলাগাছি রাজনগর মোড়ে বেনাপোল যশোর রোডের মেন রাস্তাপাশে
তার নিজস্ব বাসভবনের সামনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পালিয়ে যায় দূর্বত্তরা। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে গভীর রাতে হঠাৎ বোমা বিস্ফোরণের বিকট শব্দে অধ্যক্ষ ইব্রাহিম খলিলের পরিবার সহ আশেপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, রাতে হঠাৎ বিকট শব্দে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটায় তখন ৩টা ৪৫ মিনিট। তড়িঘড়ি উঠে পর্যবেক্ষণ করে দেখি বাসার সামনে দূর্বত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

এসময় পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করতে থাকে। তাতক্ষণিকভাবে প্রশাসনকে জানালে পুলিশ এসে তদন্ত কার্যক্রম শুরু করে।এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মনিরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। প্রার্থী থানায় নিজে এসে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর