শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা।

রিপোর্টারের নাম : / ১৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

খাইরুল ইসলাম মুন্নাঃ বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী যুব সংগঠন শালিণ্য’র ১৮তম বর্ষপূতিতে ২১তম বার্ষিক সাধারণ সভা ও ৮ম দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহা, বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা বেগম, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক পারভেজ সাজ্জাদ, সরকারি মহিলা কলেজের শিক্ষক আনোয়ার হুসাইন, উপজেলা স্কাউটসের সম্পাদক ও আসমত আলী খান একে ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীন, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুবিনা আখতার।

শালিণ্য’র ১৮তম বর্ষপূর্তি উৎসবের শুরুতেই ধর্মগ্রন্থসমূহের পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করে শালিণ্য কর্মীরা এরপর শোক প্রস্তাব সহ নিরব প্রার্থনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করে শালিণ্য ওপেন স্কাউট গ্রুপের কাব ও স্কাউট শিশুদের মধ্যে উপজেলা ও জেলা ক্যাম্পুরী ও সমাবেশে অংশগ্রহনের সনদ বিতরণ করা হয়। প্রথম অধিবেশনে সম্পাদকের দ্বি-বার্ষিক প্রতিবেদন ও অর্থ রিপোর্ট অনুমোদন করা সহ সাধারণ আলোচনা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশন। ৭২জন সদস্যের উপস্থিতি ও সরাসরি ভোট গ্রহনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজা খানম লিপি , সিনিয়র সহসভাপতি এসএম তাইজুল ইসলাম, সহ-সভাপতি প্যানলে রয়েছেন জহিরুল ইসলাম জাফর, মুহাম্মদ মাসুমবিল্লাহ, শিখা রানী সাহা, নাসরিন জাহান, তানিয়া আফরোজ, মনিকা রায়, মারুফা খানম, প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপিকা টুনু রানী কর্মকার, ৮ম বারের মত টানা ১৮ বছর ধরে পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোর চন্দ্র বালা। কোষাধ্যক্ষ নীলাঞ্জনা শীল, সমন্বয়ক (মানব সম্পদ বিভাগ) শিউলি সাহা, সমন্বয়ক (প্রোগ্রাম বিভাগ) সাবিনা আক্তার , সমন্বয়ক (প্রশিক্ষণ বিভাগ) সৈকত চন্দ্র দে, সমন্বয়ক (প্রচার ও প্রকাশনা বিভাগ) সামসুন্নাহার, সমন্বয়ক (সমাজ সেবা বিভাগ) শুক্লা বণিক, সমন্বয়ক (ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ) তুলি দেবনাথ, সমন্বয়ক (প্রকল্প সম্প্রসারণ বিভাগ) আখতার হোসেন, সমন্বয়ক ( শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ) সীমান্ত আচার্য্য, সমন্বয়ক (গবষেণা ও উন্নয়ন) অভিজিৎ দাস, সিনিয়র সদস্য তুষার কান্তি চৌধুরী, নিবার্হী সদস্য শামিমা আক্তার শান্তনা ।
শালিণ্য বরিশালের সুবিধা বঞ্চিত শিশু, অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে যুবদের নেতৃত্ব বিকাশে প্রায় ১০০টির অধিক কর্মসূচি নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে সরকারি ও বেসরকারি এওয়ার্ড রয়েছে সংগঠনটির।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর