শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

শাশুড়িকে হত্যার দায়ে গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : / ৩৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে গৃহবধূ নজিরন বেগমকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত নজিরন বেগম সলঙ্গার গুদারচড় এলাকার মৃত শাকের প্রামানিকের মেয়ে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির। মামলার বিবরণ দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড.আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সাথে আসামি নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজিরন বেগমের সাথে শাশুড়ি আমেনা বেগমের বনিবনা হচ্ছিল না। বিভিন্ন সময় নজিরন বেগম শাশুড়ি আমেনা বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত হতো।

এরই জেরে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর নজিরন বেগমের সাথে শাশুড়ি আমেনা বেগমের ঝগড়া শুরু হয়। ঐদিন সন্ধ্যায় নজিরনের শ্বশুর পার্শ্ববর্তী বাজারে গেলে আসামি তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে।

পরবর্তীতে আমেনা বেগমের স্বামী সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় নজিরন বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন এবং তাকে কারাগারে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর