শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

শাহজাদপুরে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৪২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করেন, সিরাজগঞ্জ-৬৭ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় বিনামূল্যে ১৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ৫ কেজি এম ও পি সার বিতরণ করা হয়।

উক্ত বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান ও উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. এহসানুল হক সহ প্রমুখ।

পরে, এনটিপি প্রকল্পের এআইএফ-২ ম্যাচিং গ্যান্ট উপ-প্রকল্পের আওতায় ১৪ টি পাওয়ার টিলার, ১০ টি এলএলপি, ৫ টি ট্রেসার ৮ টি স্রেমেশিন ও ৭ টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর