সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

শাহজাদপুরে বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম : / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নুপুর কুমার রায়,শাহজাদপুর,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামে বাসের ধাক্কায় মাহিম ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মাহিমকে উল্লাপাড়া সদর ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিম গাড়াদহ টেকুয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহেদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সঙ্গে বালসাবাড়ি বাজারে গিয়ে মাহিম মাকে হারিয়ে ফেলে। মাকে খুঁজতে খুঁজতে গাড়াদহ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই মাহিমের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর