বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

শাহজাদপুরে বিশ্ব কবি ও জাতীয় কবির প্রয়াণ দিবস পালিত

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় রবীন্দ্র কাছারি বাড়ী অডিটোরিয়ামে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ রফিক আহম্মেদ এর সঞ্চালনায় শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন বিটিভির তালিকা ভুক্ত কন্ঠ শিল্পী মো. মেজবাহ্ রানার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “তুমি রবে নীরবে হৃদয়ে মম” অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন, বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক আখতার উদ্দিন মানিক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক লায়লা ফেরদৌস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের নৃত্য শিল্পী নাদিয়া, লিপি, মিমি ও অন্তরা কুন্ডু। এবং সংগীত পরিবেশন করেন, বিধান কুন্ডু, হানিফ, খালেক, নাজমুল, আশরাফুল ইসলাম বাবু, তিথি, মানতাসা, সুমনা, নামিরা, আত্তা খান ও মেজবাহ্ রানা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর