বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত

রিপোর্টারের নাম : / ২৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ জুন, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত হয়েছে। আম, কাঁঠাল, লিচু, পেঁপে, আনারসসহ বাংলাদেশের প্রায় একশ ধরনের ফল নিয়ে এই উৎসব পালন করা হয়।

বুধবার (১২ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের সভাপতি মোড়ল হুমায়ুন কবির।

ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। এছাড়াও বিদ্যালয়টির সকল অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা জানান, শিক্ষার্থীরা বিশেষ করে শিশুরা বই থেকে দেখেই ফল সম্পর্কে এতদিন ধারণা নিতো। অনেকেই ফলগুলো স্বচক্ষে দেখিনি। শিক্ষার্থীদের ফল সম্পর্কে হাতে কলমে দেখাতে ও শেখাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতেই এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর