রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম সিরাজগঞ্জে রায়গঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনে, সভাপতি লিটন সম্পাদক মুক্তার গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত সিরাজগঞ্জ রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে আধুনিক ব্যাংকিং সেবা ও সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলায় ৪২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছেন।   দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন।

‘শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তির বিষয়ে সরকারের নজরদারি আছে’

রিপোর্টারের নাম : / ৩২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

আসন্ন ঈদুল ফিতরের আগেই শ্রমিকরা বোনাস ও চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতনসহ বাড়ি যেতে পারবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী। রোববার (১৭ এপ্রিল) বিকেলে শ্রমিকদের ঈদের বেতন-বোনাস প্রাপ্তির বিষয়ে এ কথা জানান তিনি।

সচিব বলেন, আমরা বলেছি যে চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতন দেওয়ার জন্য। এটা সবাই কম্প্লায়েন্স করবে। আমাদের ইন্সপেক্টরসহ সব জায়গায় কড়া নজরদারি রেখেছি, এটা নিয়েই আমরা এখন ব্যস্ত। কিন্তু শ্রমিকরা অনেকেই পুরোটা চাচ্ছেন, এটা ঠিক নয়। কারণ আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হবে।

নির্দেশনার পরও বেতন ও বোনাস নিয়ে শ্রমিক-মালিক সমস্যা নজরে আসে এ বিষয়ে জানতে চাইলে এহছানে এলাহী বলেন, না এগুলো মিথ্যা কথা। দু-একটি কোম্পানি একটু সমস্যায় পড়ে। তারা একটু দেরি করে দেন। আমি তো নতুন এসেছি তবুও আমি খবর নিয়েছি। তারা (শ্রমিকরা) আরও দাবি দাওয়া করছে আলাদা বকেয়ার জন্য, সেগুলো তো অন্য জিনিস।

এর আগে গত ১১ এপ্রিল এক সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটির আগেই বোনাস ও চলতি এপ্রিল মাসের অন্তত ১৫ দিনের বেতন পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। শ্রমিকরা যেন ঈদের ছুটিতে ভালোভাবে ঈদে যাতায়াত করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর