শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম সিরাজগঞ্জে রায়গঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনে, সভাপতি লিটন সম্পাদক মুক্তার গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত সিরাজগঞ্জ রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে আধুনিক ব্যাংকিং সেবা ও সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলায় ৪২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছেন।   দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন।

সিরাজগঞ্জে রায়গঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনে, সভাপতি লিটন সম্পাদক মুক্তার

রিপোর্টারের নাম : / ১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মীর তানভীর ইসলামঃ সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রবীণ কুমার গুন (লিটন)। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মুক্তার হোসেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভূঞাগাঁতী এলাকায় প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৮২ জন। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে প্রবীণ কুমার গুন (লিটন) ছাতা প্রতীকে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রাজ্জাক চেয়ার প্রতীকে ১১০ ভোট এবং মো. আলম শেখ সিএনজি প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মুক্তার হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হাদী মোরগ প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকে ১৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন মো. আরিফ হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নয়ন তালুকদার আম প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আফাল হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সুলতান হোসেন সেলিং ফ্যান প্রতীকে পেয়েছেন ১২৮ ভোট।

অর্থ সম্পাদক পদে রিকশা প্রতীকে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম তালগাছ প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট।

সড়ক সম্পাদক পদে ট্রাক প্রতীকে ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সাইদুল ফকির ভেকু প্রতীকে পেয়েছেন ৮ ভোট।

নির্বাচনে বিজয়ী প্রার্থীদের কাছে সমিতির সদস্যদের প্রত্যাশা, তাঁরা ঐক্যবদ্ধভাবে মালিকদের স্বার্থ রক্ষা, সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর