মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনায় বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম : / ৩৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন (১৬) নিহত হয়েছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।

জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিজি প্রেসের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হয় সে। পরে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার বাবার নাম আজমীর হোসেন। তাদের বাসা তেজগাঁও কুনি পাড়ায়।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর