বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

সময় সংবাদের বার্তা প্রধানকে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে সভা ও মানববন্ধন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ২৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফ্রেবুয়ারি) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সচেতন ব্যক্তিরা।

এসময় বক্তব্য রাখেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক শফি খান, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, খন্দকার মাহফুজার রহমান টিউটর, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক সাংবাদিক আতাউর রহমান বিপ্লবসহ অন্যান্য সংবাদিক ও সুধীজন।

বক্তারা অভিযোগ করে বলেন, মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের অপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২০২২ সালের ৮ আগষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক এর বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে ৪ সদস্যেও কমিটি গঠন শিরোনামে সময় সংবাদে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরে ডিজিটাল আইনে মামলা সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের নামে মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর