বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম : / ১৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: করবো কাজ, গড়বো দেশ, সরবার আগে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে বর্তমান বিএনপির সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম আওতায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অবহিতকরনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসক হলরুমে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছর ভোটারিধাকারহীনতা, রাষ্ট্রীয় নিপীড়ন, বিচারহীনতা ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়।

আন্দোলনে হাজারো শহীদের রক্ত ঝরে। তাদের প্রত্যাশা ছিল-বৈষম্যহীন, মেধাতান্ত্রিক ও জবাবদিহিমুলক রাষ্ট্র গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকার ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ৫টি অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা ঘোষনা করেন। যার মুল্য লক্ষ্য কল্যানমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী এবং ৫ বছরে একটি কর্মসংস্থান সৃষ্টি। লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

নির্বাচনী ইশতেহার ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইতোমধ্যে সরকার ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কার্যক্রম শুর করেছেন।

স্বাস্থ্যসেবায় নতুন নিয়োগ, নতুন কুড়ি স্পোর্টস শুরু করেছেন। সরকারের উন্নয়নের বিষয়গুলো তথ্য অফিস থেকে বিভিন্নভাবে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। সংবাদকর্মীরাও যেন সঠিকভাবে গণমাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দেশের উন্নয়নে ভুমিকা রাখেন-এমন আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে জেলা সদরের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর