বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন কাজিপুরে জাতীয় পতাকা ছিঁড়ে গেছে জানেন না জনস্বাস্থ্য অফিসার  সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচি উপলক্ষে লিফলেট বিতরণ আখচাষ বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ফান্ড নিয়ে জয়পুরহাট চিনিকলে মতবিনিময় ২০২৬। কাজিপুরে মাদক কারবারি মা- ছেলে আটক।

সলঙ্গায় চুরি করা গাড়িসহ চোর আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

রিপোর্টারের নাম : / ৩২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় মিশুক গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় লিটন নামে এক ডাকাতকে সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার রাতে থানার চর গোজা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাত সদস্য লিটন ওরফে মিঠুন(৩৮) সলঙ্গা থানার চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে ।

মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার ভেন্না বাড়ি তেতুলিয়া গ্রাম থেকে একটি ব্যাটারি চালিত মিশুক গাড়ী চুরি করে নিয়ে যাবার সময় থানার চর গোজা গ্রামে চুরি রোধে গ্রামবাসীর স্থাপিত বাশ কলের কাছে পৌছালে মিশুক গাড়ীসহ আটক করা হয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও মিঠুনকে আটক করে। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য মিঠুনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় মিশুক গাড়ীটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

তিনি আরো বলেন, ডাকাত দলের সদস্য মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর