বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে

সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত

রিপোর্টারের নাম : / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিগত কয়েক মাসের প্রতি নিয়ত বর্ষনে গ্রাম ও বিল অঞ্চলের মেঠো পথ গুলোর করুণ অবস্থা দেখা দিয়েছে।সরকারিভাবে মেরামতের কোন ব্যবস্থা না নেয়ায় জন চলাচলে দেখা দিয়েছে ব্যাপক দুর্ভোগ।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের অবস্থা খুবই করুন।বিশাল এ গ্রামে প্রায় ১৬ হাজার মানুষের বসবাস।রাস্তা-ঘাট  ভাল না থাকায় এ গ্রামে আত্মীয় করতে চায়না এলিট শ্রেনির মানুষ। দুঃখ লাঘবের জন্য মঙ্গলবার  ও বুধবার এ গ্রামে হাজির হয় ৩০/৩৫ জন যুবক। তাদের সবার পড়নে দীর্ঘ জুব্বা মাথায় পাগড়ী।

তারা গ্রামে ঢুকে ঝুপড়ি কোদালি ধরে,ব্যক্তিগতঅর্থায়নে বালু ফেলে মালতিনগর পাকার মাথা থেকে বেতুয়া নবাব বাড়ি সেতু পর্যন্ত  প্রায় ১২ শ মিটার মেঠোপথ চলাচলের উপযোগি করে দেন।আর এ কাজের নেতৃত্ব দেন মাওলানা আব্দুল করিম শিরাজী নামের এক যুবক।গতকাল বিকেলে তার সাথে কথা হয় এ প্রতিবেদকের,আব্দুল করিম জানান তার বাড়ি ধুবিল ইউনিয়নের শ্যামেরঘোন গ্রামে।তিনি তার ইউনিয়নের প্রতিটি গ্রামে দুর্ভোগ লাঘবে ইসলামি চেতনায় বিশ্বাসী যুবকদের সাথে নিয়ে কাজ করে যাবেন। ইতি মধ্যেই ইউনিয়ন বাসির প্রশংসায় ভাসছে মাওলানা আব্দুল করিম শিরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর