রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

সলঙ্গায় ফেনসিডিল উদ্ধার,আটক ৩

রিপোর্টারের নাম : / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় ভুট্টা বোঝাই একটি ট্রাক থেকে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন লালামনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের কছর আলীর ছেলে মফিজুল ইসলাম (৩০), একই উপজেলার কাশিরাম গুড়াতিপাড়ার জহির আলীর ছেলে রবিউল ইসলাম (২৪) ও সুতধার গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বাগীচাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে ভুট্টা বোঝাই একটি ট্রাকে তল্লাশি করে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর