বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বলাই সিমলা দাখিল মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, নিজ পরিবেশ পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি এই লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি আরিফুল ইসলাম এ-র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন
পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, সলঙ্গা থানা সেচ্ছাসবকদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব হোসাইন, উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের সাবেক অবিভাবক সদস্য মোঃ হামিদুর রহমান, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজসহ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর