মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

সলঙ্গায় ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

রিপোর্টারের নাম : / ২৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সলঙ্গা ইউনিয়নের ২ হাজার ৭০২ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রফিকুল ইসলাম খান বলেন, ১০ কেজি চাল সামান্য তার পরেও সরকারের দেওয়া এই সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সোহেল আরমান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অপর দিকে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের ৩ হাজার ৩৬১ জন কার্ডধারী মানুষের মাঝে  ভিজিএফের চাল বিতারণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মারুফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর