বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সলঙ্গায় সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা 

রিপোর্টারের নাম : / ৩৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় দৈনিক করোতোয়া পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ও সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কোরবান আলীর উপর থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম এলাহি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে সলঙ্গার লুঙ্গি হাটায় গেলে সাংবাদিক কোরবান আলীর উপর হামালা করে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম এলাহী ও তার সহযোগীরা। এ সময় উপস্থিত লোকজন ‘সাংবাদিক কোরবান কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান।

আহত সাংবাদিক কোরবান আলী বলেন, আমি বাড়ি থেকে আমার মোটর সাইকেল নিয়ে সলঙ্গা বাজেরর লুঙ্গি হাটায় গেলে, যুবদল নেতা সেলিম এলাহী ও তার সহযোগীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। তার সাথে আমার কোন পুর্ব শত্রুতার ছিল না। এবিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেনন বলেও জানান তিনি।

অভিযুক্ত সেলিম এলাহী সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলী আশরাফের ছেলে ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক। সে এলাকায় পুকুর খনন, মাটি ব্যাবসার সাথে জরিত বলে জানিয়েছে এলাকা বাসি।

এবিষয়ে অভিযুক্ত সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম এলাহী  মুঠোফোনে বার বার কল দিলেও ফোন রিসিভ করেননি।

সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম পাপন জানান, বিষয়টা শুনেছি দু:খ জনক।

তৎক্ষনিক আমার সদস্য সচিব শাহিন রেজাকে সাংবাদিক কোরবান আলী ও সেলিম এলাহীকে নিয়ে বসে সমাধান করতে বলেছি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, ঘটনাটা শুনেছি তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সাংবাদিক সংগঠন গুলোর পক্ষ থেকে সাংবাদিক কোরবান আলীর উপর হামলার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর