শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সলঙ্গায় অটোরিকশা চুরি করে পালানোর সময় চোর আটক

নিজস্ব প্রতিবেদক: / ২১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় অটোরিকশা চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়ারা।

সোমবার (২১ আগষ্ট ) ২ টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী এলাকায় নন্দকুশা গ্রামের বাহাজ মন্ডলের অটো ভ্যান নিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কাটারমহল গ্রামের শুকুর আলীর ছেলে। তার তথ্য মতে রাতে সলঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে সলঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সবুজ শেখ কে আটক করেন।এসময় আরোও তিনটি ভ্যান উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,নন্দকুশা গ্রামের বাহাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি করে ওই চোর পালিয়ে যাচ্ছিলেন।এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। পরে শলী বাজারের পূর্ব সাইডে লোকজন সড়কে গতিরোধ করেলে অটোরিকশা উল্টে সড়কের নিচে পরে যায় এসময় স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, স্থানীয়রা এক চোরকে পুলিশে দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার তথ্য মতে রাতে অভিযান চালিয়ে ৩টি অটোসহ সবুজ নামে এক চোর কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর