বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সলঙ্গায় ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন আরিফুল ইসলাম, ভোটারদের কাছে দোয়া প্রার্থনা

রিপোর্টারের নাম : / ১৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ আরিফুল ইসলাম। তিনি সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সাবেক সলঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম বলেন, সলঙ্গা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি রাজনীতি করে আসছেন। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান তিনি।

তিনি সলঙ্গা ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি নির্বাচনে জয়ী হলে সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর