শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

কাইয়ুম মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: / ২৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

কাইয়ুম মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নাটোর রাজশাহী মহাসড়কের পাশে সি,আর,বি,সি, নামক এলাকায় অবস্থিত মা-বাবার দোয়া খাবার হোটেলের অন্তর আড়ালে দীর্ঘদিন যাবত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

তথ্য অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিত্বে ওই খাবার হোটেলের অন্তরআলে লুকিয়ে থাকা দীর্ঘদিন যাবত ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রির সকল প্রকার ভিডিও ফুটেজ ধারণ করি সোর্সের মাধ্যমে।

তথ্য অনুসন্ধানে আরও জানাযায়, সি,আর, বি,সি, মা-বাবার দোয়া খাবার হোটেলে চড়িয়া কালিবাড়ী গ্রামের মৃত্য দুলাল হোসনের ছেলে সুজন আলী দীর্ঘদিন যাবত গাঁজা-ইয়াবা সেবন ও হোটেলে থাকা গাড়ীর ড্রাইভার ও হেল্পারদের কাছে মাদক বিক্রি করে আসছে।

এবিষয়ে মা-বাবার দোয়া হোটেলের মালিক মোহাম্মদ আলীর সাথে সরজমিনে গিয়ে কথা বলার চেষ্টা করা হলে তাকে হোটেল না পেয়ে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার এক দোকান কর্মচারী প্রতিবেদককে বলেন সুজন একটু খায় ও ড্রাইভারদের কাছে বিক্রি করে ওকে কিছু বইলেন না বিক্রি করছে করুক।

স্থানীয়রা বলছেন, এখানে র‌্যাব ১২ সিরাজগঞ্জ এর হেড অফিস-সলঙ্গা থানা ও হাইওয়ে থানা অবস্থিত। আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দিয়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করাটা একপ্রকার কাততালীয় ব্যপার বলেই মনে হয়েছে।

এবিষয়ে সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমাম জাফর এর কাছে মুঠোফোন মা-বাবার দোয়া খাবার হোটেলে মাদক বিক্রির বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, মাদক বিক্রি বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর