বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

সলঙ্গায় ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

রিপোর্টারের নাম : / ৩৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিক-আপ জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির (২২) এই জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আব্দুল হক পাটোয়ারির ছেলে রাকিব হোসেন (৩০), সিলেট জেলার আমলসিধ গ্রামের মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২)।

মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদে ঢাকা-রাজশাহী সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজাওে চেয়ারম্যান মার্কেটের সামনে মাহিন্দ্রা পিকআপে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলাতমসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর