রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

সলঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে আলোচনায় এসেছেন স্বেচ্ছাসেবক নেতা সোহেল রানা।

তিনি সম্প্রতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। স্থানীয়ভাবে তিনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। বর্তমানে সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে জেলা পর্যায়ের রাজনীতিতেও যুক্ত ছিলেন।

জানা গেছে, তিনি সলঙ্গা ইউনিয়নের বড় গোঁজা গ্রামের বাসিন্দা। তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও রয়েছে, তার পিতা মৃত এরফান আলী স্থানীয় যুবদলের সভাপতি ছিলেন।

স্থানীয়দের মতে, সোহেল রানা একজন সাদাসিধে ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। নতুন প্রার্থী হিসেবে তাকে ঘিরে এলাকায় আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনা তুলে ধরে সোহেল রানা বলেন, তিনি নির্বাচিত হলে সলঙ্গা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে, যেখানে নতুন প্রার্থী হিসেবে সোহেল রানার অংশগ্রহণ নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর