মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক : / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের অনৈতিক সম্পর্ক স্থাপন নানা অনিয়ম দূূর্নীতির বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা তাদের পদত্যাগ দাবিতে  লিখিত অভিযোগ করেছেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এ অভিযোগের বিষয়ে তদন্তকাজ শুরু করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইমলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনে বিরুদ্ধে ও অন্য শিক্ষকদের বিরুদ্ধে প্রধান শিক্ষকের করা অভিযোগের তদন্ত করেছেন।

সম্প্রতি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক স্থাপন নানা অনিয়ম দূূর্নীতির বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ছাত্ররা পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘাটসহ নানা কর্মসূচি পালন করেন। সেই সাথে তাদের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষক ও ছাত্ররা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে কর্মরত আছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যায়ের ক্লাসের সময়ে তিনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করেন, যতটুক সময় বিদ্যালয়ে থাকেন তিনি তত টুক সময় সহকারী শিক্ষিকা রহিমা খাতুনকে নিয়ে নিজ কক্ষে সময় কাটান। বিদ্যায়নের অর্থ আত্মসাধ, পুকুর লিজের অর্থ আত্মসাধসহ নানান অভিযোগ করেন।

তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

অভিযোগের বিষয়ে তদন্ত কমিটিরি কর্মকর্তা রায়গঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা বাদী-বিবাদীদের লিখিত ও মৌখিক বক্তব্য নিয়েছি। এর পাশাপশি প্রয়োজনীয় কিছু কাগজ সংগ্রহ করেছি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর