রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের নামে মিথ্যা অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক: / ২৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের নামে ক্লোন ফেসবুক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে৷

এ বিষয়ে আরিফুল ইসলাম তালুকদার সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ সুত্রে জানা যায়
আরিফুল ইসলাম তালুকদারের নামে ক্লোন ফেসবুক আইডি খুলে মানবতা বিরোধী মামলায় আজীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যুতে শোক প্রকাশ ছাড়াও রাজনৈতিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন যাবত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।

অভিযোগ সুত্রে আরো জানা যায় Jibon Rana নামের ফ্যাক আইডি থেকে তার নামে আজেবাজে কথাবার্তা পোষ্ট করছে। এতে দলীয় নেতাকর্মীদের মানক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতাদের অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে অপপ্রচার রোধ ও অপরাধীকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

তিনি আরো জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ বিশ্বাস রেখে আমি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমাকে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

দলের অভ্যন্তরে বিভিন্ন সময় অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচারসহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সলঙ্গা থানায় সাধারণ ডায়রি করেছি (জিডি নং-১৬০৩, তাং-২৭-০৮-২০২৩।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, স্থানীয় স্বেচ্ছাসেবক- লীগ নেতার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসে অপপ্রচারের কারণে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর