বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গা ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মতিন সরকার / ৩৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গা ফাজিল মাদ্রাসায় অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও জিপিএ ৫.০০ (এ+)প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সলঙ্গা ফাজিল মাদ্রাসার সভাপতি রিয়াদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজ।

মাদ্রাসার ইংরেজি সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তিকনা মন্ডল,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম,অত্র মাদ্রাসার অধ্যক্ষ কে,এম,আব্দুল মজিদ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক,বিদায়ী শিক্ষক শাহজাহান আলী মন্ডল,সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম খান (মরোণত্তর)পক্ষে তার সুযোগ্য পুত্র মামুন খানসহ প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও অভিভাবক এবং জিপিএ ৫.০০ (এ+)প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর