বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

সাইয়ারা শ্রাবণীর কাব্যকথন

অনলাইন ডেস্ক: / ৫০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

কোথাও যাবো না আমি

এইখানেই পইড়া থাকবো মাটি কামড়াইয়া।

এই মাটিতেই দাঁত শক্ত হোক,

বীজ গিলল্যা মাটি ফুইরা গাছ হইয়া যাই।

সেই গাছের পাতা পইড়্যা যাক পাশের খালের পানিতে

সেই পাতা খুইজ্যা নিক একটা ছোট মাছ।

ভাসতে ভাসতে সেই মাছ মাথা তুইল্যা আকাশ দেহুক।

উহহু, বেশি আলো আকাশের!

মাছে পাতার নীচে গা ঢাকা দিয়া রাইতের অপেক্ষা করুক

রাত নাইম্যা আইলে তারা গো লগে ভাব করুক

তারা গুলার একটা ভুল কইর‍্যা খইস্যা পড়ুক মাটিতে

ওই তারাডা আমি হই।

আবার আমি মাটি কামড়াইয়া থাহি,

এই চক্রের কোনো বিনাশ নাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর