মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষ, নিহত বেড়ে ৩ জন

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনের বাড়ি উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী ও নজরপুর গ্রামে।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল হক চুনু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) এবং নজুরপুর গ্রামের কাঁচু আলী (৫০)।

স্থানীয়রা জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিংড়া পুন্ডরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। এসময় নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে রহিম আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

এসময় চারজনকে আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় দুইজনের অবস্থা অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী (৩২) এবং কাঁচু আলী (৫০) নামে দুইজনের মৃত্যু হয়।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সিংড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত দুজন চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর