মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত-১, আহত ৪

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৪১০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে প্রাণ যায় রহিম আলী (৫০) নামে এক গাছ কাটা শ্রমিকের। নিহত রহিম আলী উপজেলার কলম পুন্ডরীর গ্রামের মৃত উপেন আলীর ছেলে।

জানা যায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে গাছ কাটার উদ্দেশ্যে ৫জন শ্রমিক অটোভ্যান যোগে চৌগ্রামে রওনা হয়। সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রীজ এলাকায় অটোভ্যান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রহিম আলী। এসময় আরও ৪জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. বিদ্যুত আলী নামের একজনকে রামেকে স্থানান্তর করা হয়েছে।

আপডেট :

https://rxb.yey.mybluehost.me/website_fffd3609/সিংড়ায়-ট্রাক-অটোভ্যান-2/

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন নিহত হয়েছে, আহত অপর ৪জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর