শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমান আলী ছাতুয়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে জমি দেখে বাড়ি ফিরছিলেন ইমান আলী। রাস্তার পাশে একই গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের চারপাশে তাঁরকাটায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। এসময় অসাবধানতাবশত তাঁরে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকে কালাম হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর