শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

রিপোর্টারের নাম : / ২৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

“দূরত্বের মাটিতে আমরা সবাই একসাথে, সময় গেছে সম্পর্ক আছে” এই স্লোগানে সিরাজগঞ্জের উল্লাপাড়ার উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধন ও স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলতে আয়োজিত এ অনুষ্ঠানে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। নানা পেশা ও কর্মব্যস্ত জীবনের মাঝেও সবাই মেতে ওঠেন পুরনো স্কুলজীবনের নানা স্মৃতিচারণে।
অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, আনন্দঘন আড্ডা ও সাংস্কৃতিক আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের পুনর্মিলনী বন্ধুদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধনকে আরও দৃঢ় করবে। সকল সাবেক শিক্ষার্থীদের মাঝে স্কুলের শিক্ষকগন পুরস্কার তুলেদেন।
পাশাপাশি প্রয়াত শিক্ষক/শিক্ষাকা ও সহপাঠীদের স্মরণে উনুখাঁ কবরস্থানের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর