শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

সিরাজগঞ্জের কাজিপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৫২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ মে, ২০২২

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় জিসান (১৯) নামে এক মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সিফাত হোসেন (১৮) নামে তার এক বন্ধু আহত হয়েছে।

বুধবার সকাল দশটার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এদুঘর্টনা ঘটে। নিহত জিসান শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র।

আহত সিফাত হোসেন একই এলাকার মামুন হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকালে কলেজ ছাত্র জিসান ও সিফাত দুই বন্ধু মোটরসাইকেলযোগে ছোনগাঁছা যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছলে অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যায় এবং আহত হয় তার বন্ধু সিফাত।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জিসানের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর