বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সিরাজগঞ্জের কাটাওয়াপদায়  বাসচাপায় এক রিকশাচালক নিহত  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের পৌরএলাকার  মালশাপাড়া কাটাওয়াপদা মুলিবাড়ী সড়কে   বাসচাপায় শরিফ হোসেন (২৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

এ সড়ক  দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিকে ভাংচুর করে। এ সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক শরিফ হোসেন পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সেরাবত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, এসআই পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে কাটাওয়াপদা এলাকায় এলে একটি রিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ হোসেন  নিহত হন।
বিক্ষুদ্ধ স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়রা বাধা দেয়।

এসময় পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর