মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের তাড়াশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: / ৬৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৬ জুলাই) দুপুরের দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের খালকুলা ব্রিজের পূর্ব সাইডে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাত্ক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আরপি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি ভুল লেনে গিয়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় সেই বাসটি দাঁড়ানো ট্রাকসহ গিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর