বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

সিরাজগঞ্জের পাইকপাড়ায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রামগাঁতী গ্রামের মোঃ শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মোঃ মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে দুই জন সয়দাবাদের দিকে যাচ্ছিল, এমন সময় তারা পাইকপাড়া এলাকায় পৌছলে মুলিবাড়ি থেকে শহরগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। তখন স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন দাস এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহর থেকে মোটরসাইকেল চালিয়ে সয়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ ও স্বপন। তারা পাইকপাড়া এলাকায় পৌছালে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা শুভ ও স্বপণ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে সদর থানায় এনেছে । তবে ট্রাকটির চালক পালিয়ে যাওয়ার কারণে তাকে আটক করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর