বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গ’লাকা’টা মর’দেহ উদ্ধার সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। বেড়ায় র‍্যাবের অভিযানে মাদক সহ মা-ছেলে গ্রেফতার  সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা গ্রেফতার গত দুই সপ্তাহের তাপ প্রবাহে বেড়ার চরাঞ্চলে বাদাম ও তিলের ফলন বিপর্যয়ের শঙ্কা  ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, উল্লাপাড়ায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ একদিনের ব্যবধানে বেড়ায় সাপের কামড়ে নানা- নাতনির মৃত্যু খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা।  বেড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গ’লাকা’টা মর’দেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিল থেকে নাঈম হোসেন নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈমের মরদেহ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর