বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচি উপলক্ষে লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ঢাকা-রংপুর ‘লং মার্চ’ কর্মসূচি ঘিরে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেন্স এলাকায় জন সভায় সফল করতে  সলঙ্গায় লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে সলঙ্গা বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ, সেক্রেটারি রাকিব হাসান ও সাবেক সেক্রেটারি গফুর মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেটে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবি তুলে ধরা হয়।
নেতাকর্মীরা লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষকে ‘লং মার্চ’ কর্মসূচির বিষয়ে অবহিত করেন এবং কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর