বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত চক্রের সদস্য গ্রেফতার, কনস্টেবল আহত

রিপোর্টারের নাম : / ৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাত দলের সদস্যদের ব্যবহৃত একটি পিকআপসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী।

পুলিশ জানায়, শনিবার সকালে হাটিকুমরুল ধোপা কান্দি এলাকায় অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা অফিসার ইনচার্জ (ওসি) সলঙ্গার ব্যবহৃত গাড়িকে বেপরোয়াভাবে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনে থাকা পুলিশ সদস্য কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তবে অন্য সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত চক্রের এক সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটককৃত সুরুজের বাড়ী রংপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, লাঠি এবং ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

আহত কনস্টেবল রুহুলকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর