রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন কাজিপুরে জাতীয় পতাকা ছিঁড়ে গেছে জানেন না জনস্বাস্থ্য অফিসার  সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচি উপলক্ষে লিফলেট বিতরণ

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে দেশি চোলাই মদ ও ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

রিপোর্টারের নাম : / ১৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ৫০ বোতল দেশি চোলাই মদ ও ৭৮ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলসহ ৭হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার উপপরিদর্শক এস আই শামিনুল ইসলাম।

তিনি জানান, সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ ৩ জন এবং হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আরো একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী, সলঙ্গা থানার কুঠিপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে নসিব হোসেন (২৪), মৃত রাশেদ পারভেজ রাজু’র ছেলে আব্দুল ওয়াদুদ, বনবাড়িয়া গ্রামের হাফিজুল সরকারের ছেলে নূর নবী হাসান ও ধুবিল দক্ষিণপাড়া গ্রামের জাকের আলীর ছেলে নাসির হোসেন।

অপর সলঙ্গা থানার উপপরিদর্শক এস আই শফিউল হোসেন জানান বুধবার রাতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের খোর্দ্দ সিমলা গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল দেশি চোলাই মদসহ খোর্দ্দ সিমলা গ্রামের শ্রী অনিল রায়ের ছেলে জনক রায় (৩০)কে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় পৃথক মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর