বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম : / ১১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ত সরকারিভাবে ইজারার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে কুতুবের চর মৎস্য আড়দার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য ব্যবসাকে উজ্জীবীত ও অর্থনৈতিকভাবে এলাকাটি স্বাবলম্বী করতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পাশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর এলাকায় ২০২৩ সালে কুতুবের চর মৎস্য আড়ৎদার সবময় সমিতি লি: এর উদ্যোগে কুতুবের চড় মৎস্য আড়ত প্রতিষ্ঠা করা হয়। আড়তের জন্য ব্যবসায়ীরা ৩০ শতক জায়গা সরকারকে লিখে দেন। এরপর থেকে চলনবিল অঞ্চলের মৎস্যচাষীরা আড়তে মাছ বিক্রি করে আসছে। এখানকার মাছ ঢাকা-ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় যায়।

কিন্তু বিগত তিন বছর যাবত হাটটি পরিচালিত হলেও সরকার এখনো ইজারার ব্যবস্থা গ্রহন করেনি। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে তেমনি আড়টিও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ী, মৎস্য উৎপাদনকারী ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় দ্রুত আড়তটি ইজারার আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়ৎদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী, ইউসূফ আলী প্রমুখ।

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, হাটের জন্য ৩০ শতাংশ জমি সরকারকে লিখে দিয়েছেন ব্যবসায়ীরা। হাটটি পেরিফেরি করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে ইজারার ব্যবস্থা গ্রহন করা হবে। আপাতত যেভাবে চলছে সেভাবেই চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর